হরিণের মাংসসহ দুই পাচারকারী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৩:০৭আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:০৭

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে (২২ এপ্রিল) উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলেন- উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। রাতে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যওয়ার সময়, তাদের হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জব্দ করা হরিণের মাংস শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তরিকুল ইসলাম তারেকের বলে গ্রেফতার ব্যক্তিরা স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের