ইজিবাইক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ১৮:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৮:২১

দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় বেপরোয়া গতির একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে রাস্তার খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত আরও ৬ জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার পৌনে বিকাল তিনটার দিকে শৈলকুপার দুধসর নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক মহিলা নিহত হন। এ সময় আহত হন ৬ জন।

শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তহুরা ও তুহিনের মৃত্যু ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে পুলিশ ধারণা করছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে অমিত হাসান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের জাকির হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবা উদ্দিন জানান, ট্রাকটি আটক করলেও, চালক পালিয়েছে। ট্রাকটি আরএফএল কোম্পানির।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম