কাল মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের দ্বিতীয় চালান

মোংলা প্রতিনিধি
০৮ মে ২০২১, ১৮:৩৪আপডেট : ০৮ মে ২০২১, ১৮:৩৪

মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে রবিবার (৯ মে) মোংলা বন্দরে আসছে রেলিজ পতকাবাহী বিদেশি জাহাজ ‘এম ভি ওশান গ্রেস’। জাপানের কোবে বন্দর থেকে এবারও ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে এই জাহাজটি।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আসবে। যার ওজন ২৬৭ মেট্রিক টন।

এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ‘এসপিএম ব্যাংকক’ নামের একটি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগিই এরই মধ্যে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে স্থাপিত মেট্রোরেলের ওয়ার্কশপে পৌঁছে গেছে বলে জানা গেছে।

রেলওয়ের এ কোচগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটিই হবে দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী