খুলনায় করোনায় আরও দুইজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি 
১৬ মে ২০২১, ১৯:৩৬আপডেট : ১৬ মে ২০২১, ১৯:৩৬

খুলনায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। ১৬ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, খুলনার রূপসার মো. বাদশা মিয়া (৫৫) এবং গোপালগঞ্জের মোকছেদপুরের মো. বিশনু খা (৫৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪৮ জনের মৃত্যু হলো। খুলনা করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুর সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপসার মিল্কি দেয়াড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. বাদশা মিয়া (৫৫) মৃত্যুবরণ করেন। তিনি ২৪ এপ্রিল খুলনা করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে রবিবার ভোররাত ৩ টা ১০ মিনিটে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশনু খা (৫৫) নামে আরেক রোগীর মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের মোকছেদপুর এলাকার মৃত. নকুল খা’র ছেলে। গত ১১ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। রেডজোনে ৩৯ জন এবং ইয়োলো জোনে ২৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৬ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম