গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো সিএনজি অটোরিকশা, দগ্ধ ১

খুলনা প্রতিনিধি   
১৭ মে ২০২১, ১৩:৩৮আপডেট : ১৭ মে ২০২১, ১৩:৩৮

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। একইসঙ্গে পুড়েছে নগদ টাকা ও বসতঘর। এ সময় আগুনে একজন দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ মে) সকালে তেরখাদা উপজেলার রামমাঝি এলাকায় সিএনজি অটোরিকশাটির চালক এরশাদুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে অটোরিকশার চালক এরশাদুলের ঘরে থাকা নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ চার লক্ষাধিক টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকের মা লাইলি বেগমের হাত ও পায়ের তালু পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী