চাকরি হারানোর পরও মামুনুল হক ইস্যুতে বক্তব্য পুলিশ কর্মকর্তার

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ মে ২০২১, ০৯:১৮আপডেট : ২৮ মে ২০২১, ১৭:১১

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় গত ২৩ মে কুষ্টিয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর ২৬ মে এএসআই গোলাম রাব্বানীকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে বক্তব্য দিতে দেখা গেছে। এ সময় তিনি মামুল হক ইস্যুতে কথা বলেন। 

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম এএসআই গোলাম রাব্বানী তার চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পুলিশের সাবেক এই কর্মকর্তার বক্তব্য মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ছেড়ে দিলে সেটি ভাইরাল হয়ে যায়। দাঁড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি-পাজামা পরিহিত অবস্থায় ৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই দেখা যায় এএসআই গোলাম রাব্বানী র‌্যাব-পুলিশের বিরুদ্ধে বক্তব্য রাখছেন।

সাম্প্রদায়িক এ বক্তব্যের মাঝপথে স্থানীয় একজন দোকানদার গোলাম রাব্বানীকে নিবৃত করার চেষ্টা করেন। সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় তাকে চরম উত্তেজিত হতে দেখা যায়।

এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। স্ত্রী-সন্তান নিয়ে তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় বাসা ভাড়া করে থাকেন। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। গত ৩ এপ্রিল এএসআই গোলাম রাব্বানী পুলিশের পোশাক পরে ফেসবুক লাইভে আসেন। পরে তার লাইভটি ভাইরাল হয়ে যায়।

হেফাজতে ইসলামের মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ায় ৪ এপ্রিল গোলাম রাব্বানীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন বিষয়টি তদন্ত করার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেন। পুলিশ সুপার জানান, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গত ২৩ মে তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন...

মামুনুল ইস্যুতে ফেসবুক লাইভ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

/আইএ/
সম্পর্কিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’