কুষ্টিয়ায় বিয়েবাড়িতে মাংস নিয়ে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ জুন ২০২১, ২২:১৬আপডেট : ০৭ জুন ২০২১, ২২:১৬

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়েবাড়িতে মাংস নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (০৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেড় মাস আগে জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে চুমকির সঙ্গে গাংনী উপজেলার শহিদুলের ছেলে জনির বিয়ে হয়। বউকে নিতে সোমবার ছেলেপক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসে।

দুপুরে খাওয়া-দাওয়ার সময় বরপক্ষের লোকজন অতিরিক্ত মাংস নষ্ট করছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময়ে দুই পক্ষের সাতজন আহত হন। গুরুতর আহতদের বরের গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, দুপুরে গোলাম মোস্তফার বাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আসলাম হোসেন বলেন, বিয়ের অনুষ্ঠানে আমারও দাওয়াত ছিল। বড়পক্ষ এবং কনেপক্ষের খাবারের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। আমি কনেপক্ষের নির্ধারিত স্থানে বসে খাচ্ছিলাম। এ সময় বরপক্ষের লোকজন অতিরিক্ত মাংস নষ্ট করলে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম