সকাল থেকে খুলনার এক হাসপাতালেই ৭ করোনা রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ০২:২৪আপডেট : ০৯ জুন ২০২১, ০২:২৬
image

খুলনা মেডিক্যালের করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (০৮ জুন) সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়েছে। একইদিনে এ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মৃতরা হলেন- মোড়লগঞ্জের সেলিম জমাদার (৬৫), ফুলতলার আব্দুল মালেক (৭৫) ও তুষার কান্তি (৫৮); কয়রার আয়জান বেগম (৭৫); যশোরের কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাটের আব্দুল হাই শিকদার (৮০) ও দরবেশ আলী (৭২)। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ২৯৫ জনের মৃত্যু হলো।

খুমেকের পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯, বাগেরহাটের ২৬, যশোরের ২, পিরোজপুরের ২, গোপালগঞ্জের ১ ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলার বানিয়াখালি এলাকার মৃত আলকাজ উদ্দীন শিকদারের ছেলে আব্দুল হাই শিকদার মৃত্যুবরণ করেন। তিনি ৭ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

বিকেলে মারা যান যশোর সদরের মৃত তবিবুর রহমানের ছেলে কাজী সাইদুর রহমান। তিনি ৭ জুন হাসপাতালে ভর্তি হন।

বিকাল পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোড়লগঞ্জের কেয়ারবাজার এলাকার মৃত সাত্তার জমাদারের ছেলে সেলিম জমাদার মারা যান। তিনি ৫ জুন হাসপাতালে ভর্তি হন।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকার তুষার কান্তি মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার মতি লালের ছেলে। ৪ জুন হাসপাতালে ভর্তি হন তুষার কান্তি।

একই সময়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়জান বেগম মারা যান। কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী আয়জান ৬ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

সকাল সোয়া ৭টায় মারা যান আব্দুল মালেক। ফুলতলা উপজেলার সাহেব আলীর ছেলে মালেক ৫ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।

রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে দরবেশ আলী মারা যান। ঝিনাইদহের পাইকপাড়ার বাসিন্দা দরবেশ আলী ৮ জুন হাসপাতালে ভর্তি হন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ১২৯ জন করোনা রোগী। এর মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে, ২০ জন আইসিইউতে এবং এইচডিইউতে ১৯ জন রয়েছেন।

/এফআর/ /এএম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী