ভাড়াটিয়ার ঘরে ঢুকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেফতার

যশোর প্রতিনিধি
১১ জুন ২০২১, ০০:৪২আপডেট : ১১ জুন ২০২১, ০০:৪৮
image

যশোরের অভয়নগরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ওই নারী অভয়নগর থানায় মামলাটি করেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং বাড়ির মালিক বিটু আহমেদকে গ্রেফতার করেছে।

অভয়নগর থানার ইনসপেক্টর মিলন কুমার মণ্ডল বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভয়নগর উপজেলার ভাঙাগেট মশরহাটি গ্রামে বিটু আহমেদের বাড়িতে হাজির হয়। পুলিশকে ভুক্তভোগী ওই নারী জানান, ভোর ৪টার দিকে বিটু ওই নারীর বাসার দরজায় ধাক্কা দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

পুলিশকে ওই নারী আরও জানান, সেই সময় বাড়িতে ওই নারী ছাড়া আর কেউই ছিলো না। বাড়ির মালিক প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। ধর্ষণের পর বিটু আহমেদ তাকে এই ঘটনা কাউকে না বলার জন্য শাসান বলেও তিনি দাবি করেছেন।

ইনসপেক্টর মিলন কুমার মণ্ডল বলেন, বিটু আহমেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফআর/

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান