খুলনা করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১১ জুন ২০২১, ১০:৩৬আপডেট : ১১ জুন ২০২১, ১০:৪৭

খুলনার ১০০ শয্যা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০০ জন মারা গেলেন। অন্যদিকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৪৩ জন ভর্তি রয়েছেন। আরও ৫৮ জন নতুন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৩৭ জন ছাড়পত্র নিয়েছেন।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীদের মধ্যে বাগেরহাট, মোংলা, মোড়েলগঞ্জের কচু বুনিয়া ও সাতক্ষীরার কালীগঞ্জ এলাকার বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি।

খুলনার করোনা হাসপাতালে মৃত্যুর পরই মিলছে বেড

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্ত হওয়াদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাটের ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, ১০ জুন এ ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ১৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যা ৩৯ শতাংশ। এটি এ ল্যাবের সর্বোচ্চ হার বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের