সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে ২৪২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১০:১৯আপডেট : ১৩ জুন ২০২১, ১০:১৯

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শুক্রবার (১১) একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। তবে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ১২৮ জনের। জেলায় করোনা শনাক্তের প্রথম দিন থেকে ১২ জুন ২০২১ পর্যন্ত গড় শনাক্ত ছিল ২৩ দশমিক ৪৬ শতাংশ। এদিকে জেলায় করোনায় ৫১ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জন মারা গেছেন।

এদিকে জেলায় একদিনে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। শনিবার (১২ জুন) রাতে জানানো হয় ৮১টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। একদিনে শনাক্তের এই হার জেলায় সর্বোচ্চ। জুন মাসের ১, ৪ এবং ১১ তারিখে সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ছিল ৫০ শতাংশের নিচে। এছাড়া অন্যান্য দিনে শনাক্ত ছিল ৫০ শতাংশের বেশি। এরআগে, ১১ জুনের তথ্য অনুযায়ী জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়।

ডা. জয়ন্ত সরকার আরও জানান, চলতি মাসের ১২ দিনে সাতক্ষীরায় এক হাজার ৫০৭ টি নমুনা পরীক্ষায় ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়। ১২ দিনে শনাক্তের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে গত মে মাসে জেলায় এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১০ শতাংশের বেশি সংক্রমণ হার থাকা জেলাগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে। আর ৫-৯ শতাংশ হার থাকা জেলাগুলোকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৫ শতাংশের নিচের জেলাকে স্বল্প ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করছে। এমন ঝুঁকিপূর্ণ ৩৬টি জেলা চিহ্নিত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি