খুলনায় পৌঁছেছে নতুন চালান, ১৯ জুন থেকে টিকা দেওয়া শুরু

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১০:২০আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০৮

চীনের সিনোফার্মের ৩২ হাজার ৮০০ ডোজ টিকা খুলনায় পৌঁছেছে। বুধবার (১৭ জুন) টিকা বহনকারী গাড়ি খুলনার স্কুল হেলথ ক্লিনিকের ইপিআই ভবনে পৌঁছায়। সেখানে টিকা গ্রহণ করে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। 

এদিকে টিকার নতুন চালান আসায় ১৯ জুন থেকে খুলনায় টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।

তিনি বলেন, ‘৩২ হাজার ৮০০ ডোজ টিকা গ্রহণ করেছি। টিকা ইপিআই ভবনের আইএলআরে (আইস লাইনড রেফ্রিজারেটর) সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে খুলনায় টিকা দেওয়া শুরু হবে।’

সিভিল সার্জন অফিসের করোনা মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া মনোয়ার উষা বলেন, নতুন আবেদনকারীদের প্রথম ডোজ হিসেবে এ টিকা দেওয়া শুরু হবে। নতুন করে কোনও নির্দেশনা এখনও পাওয়া যায়নি।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খুলনায় চলতি বছরের ৩১ জানুয়ারি প্রথম ধাপে এক লাখ ৬৮ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। পরে ৭ এপ্রিল খুলনায় দ্বিতীয় দফায় আরও এক লাখ ২৫ হাজার ডোজ টিকা আসে। খুলনায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৫৭ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ১৩৬ জন এবং নারী ৭১ হাজার ৮২১ জন। গত ১২ জুন খুলনায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়া একদম বন্ধ হয়ে যায়। সেদিন পর্যন্ত খুলনা জেলায় এক লাখ ২৭ হাজার ৯৭৮ জন অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৮২ জন ও নারী ৪৯ হাজার ৬৯৬ জন। টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন খুলনার ৪৭ হাজার ৯৭৯ জন।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী