খুলনা বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৩:২৬আপডেট : ২৩ জুন ২০২১, ১৩:২৬

খুলনা বিভাগে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভাগের ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বাড়ছে করোনা: গেম চেঞ্জার কী?

এরআগে, মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনায় একদিনে ২৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

এদিকে খুলনার সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলারই আট জন।

লকডাউনে আটকেপড়া চাকরিজীবীদের কী হবে?

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে ছয় জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক