সাতক্ষীরার এক হাসপাতালেই ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৪:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫:০০

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১১ জন।

মৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার দেলদার রহমানের ছেলে মাহাবুবার রহমান (৭০), সদরের আলিপুর এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী নাজমুন নাহার (৩০), তালার খলিষখালির দুদল এলাকার ফাতেমা (৬৫), যশোরের কেশবপুরের মাগুরডাঙ্গা এলাকার প্রবিরের মেয়ে ডলি (৩৭), সদরের রামেরডাঙ্গা এলাকার ইসমাইলের ছেলে জুলফিকার আলী (৫৯), আশাশুনির বামনতলা এলাকার ওয়াজেদ আলীর ছেলে লুৎফর রহমান, দেবহাটার মিলনের স্ত্রী শাহনাজ (৩২), কলারোয়ার গোলাম রসুলের স্ত্রী রহিমা ( ৫০) ও তালার ইসলামকাটি এলাকার মুকুল দাশের ছেলে শোবিন্দ দাস। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ৬ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে হাসপাতালটির ফ্লু কর্নার ও করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনায় ৭৫ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৮৬ জন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৬টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৭ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় তিন হাজার ৫৫৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৮৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন এক হাজার ৪২ জন। সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১, হোম আইসোলেশনে আছে এক হাজার ৯, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪১৭ জন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের