করোনায় যুগান্তরের খুলনা ব্যুরো রিপোর্টার মোস্তফা কামালের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ০৩:১২আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৩:১২

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (৫১) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিন গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায় তার বাড়ি। তার পিতা মৃত মনসুর আহমেদ। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৬ সালের ১ জুন যুগান্তরে যোগদান করেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের