যশোর জেনারেল হাসপাতালে এক সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু

যশোর প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১২:২০আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:২০

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মৃত্যু কমেছে। শনিবার (১০ জুলাই) থেকে রবিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত এই হাসপাতালে মোট সাত জন মারা গেছেন। তাদের মধ্যে ছয় জন করোনায় এবং এক জনের উপসর্গে মৃত্যু হয়েছে। 

রবিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহে যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা দশের ওপরে ছিল। গত ৪ জুলাই ১৭ জন (করোনায় সাত), ৫ জুলাই ১১ জন (করোনায় ছয়), ৬ জুলাই ১২ জন (করোনায় ছয়), ৭ জুলাই ১৪ জন (করোনায় ছয়), ৮ জুলাই ১১ জন (করোনায় ছয়), ৯ জুলাই ১২ জন (করোনায় সাত) ও ১০ জুলাই ১২ জনের (করোনায় ১০) মৃত্যুর খবর পাওয়া যায়।  

ডা. আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপা তালের রেড জোনে ৩৩ জন ভর্তি হয়েছেন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন। এছাড়া ইয়েলো জোনে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা মৃতদের পাঁচ জনই নারী। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া একজনও নারী। তাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।  

ডা. আরিফ বলেন, গত ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা দেখে বলা যাবে না যে পরিস্থিতি উন্নতির দিকে। যদি ধারাবাহিকভাবে মৃত্যুর সংখ্যা কমতে থাকে, তবেই বলা যাবে পরিস্থিতি ভালো। 

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
যশোরে সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের