গরুবোঝাই ভটভটিতে ট্রেনের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৮:২৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:২৮

গরুবোঝাই ইঞ্জিনচালিত ভটভটিতে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুটি গরুও মারা গেছে। রবিবার (১৮ জুলাই) সকালে অভয়নগর উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের রফিকুল ইসলাম খাঁ (৪০) এবং পদ্মপুকুর গ্রামের শহিদ শেখ (৪৫)। এ দুর্ঘটনায় আরও একজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহত শহিদ শেখের ভাতিজা আশিকুর রহমান জানান, শহিদ শেখ ও রফিকুল ইসলাম খাঁসহ তিন গরু ব্যবসায়ী ইঞ্জিনচালিত ভটভটিতে করে চারটি গরু নিয়ে অভয়নগরের মরিচা হাটে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে উপজেলার তালতলা মাইলপোস্ট রেলক্রসিং পার হওয়ার সময় ভটভটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে কিছু দূরে একটা ডোবার মধ্যে পড়ে যায় ভটভটি। 

ভটভটিতে থাকা দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত হন এতে থাকা তিন গরু ব্যবসায়ী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথিমধ্যে রফিকুল ইসলাম খাঁ মারা যান। খুলনা হাসপাতালে নেওয়ার পর শহিদ শেখ মারা যান। আহত অপর গরু ব্যবসায়ী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ বলেন, তালতলা রেলক্রসিংটি অবৈধ। ওই রেলক্রসিংয়ে গরুবোঝাই ভটভটিকে রূপসা ট্রেন ধাক্কা দিলে দুই জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুটি গরুও মারা গেছে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ বিষয়টি দেখছে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী