এক হাট থেকেই ২ কোটি টাকা হাসিল আদায় কেসিসির

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১০:০৪আপডেট : ২১ জুলাই ২০২১, ১০:০৪

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে এবার ছয় হাজার ৯৪০টি পশু বিক্রি হয়েছে। এর থেকে কেসিসির আয় হয়েছে দুই কোটি ৪৩ হাজার টাকা। ২০২০ সালে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়েছিল। সেবার আয় হয় এক কোটি ৬৪ লাখ টাকা। ফলে গতবারের তুলনায় এবার পশু বিক্রি ও আয় দুটোই বেড়েছে।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন জানান, খুলনাসহ আশপাশের জেলাগুলো থেকে ব্যাপারীরা এ হাটে পশু নিয়ে আসেন। ১৫ থেকে ২১ জুলাই ভোর সোয়া ৪টা পর্যন্ত এ হাটে পশু বিক্রি হয়। বিক্রি হওয়া ছয় হাজার ৯৪০টি পশুর মধ্যে- গরু পাঁচ হাজার ২৮০টি, ছাগল এক হাজার ৬৩৯ এবং ভেড়া ২১টি রয়েছে। হাসিল আদায় হয়েছে দুই কোটি ৪৩ হাজার ৪৫ টাকা।

তিনি আরও জানান, কেসিসি এবারও পশুর দামের পাঁচ শতাংশ হারে হাসিল আদায় করেছে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে কেসিসি নিজস্ব তত্ত্বাবধানে জোড়াগেট কোরবানির পশুর হাট পরিচালনা করে আসছে। এ হাটে ২০১০ সালে রাজস্ব আয় হয় ৯১ লাখ ৭৬ হাজার ৪৩৮ টাকা, ২০১১ সালে ৯৭ লাখ ৪৪ হাজার ৪২১ টাকা, ২০১২ সালে ৯২ লাখ ৭০ হাজার ৯৮৯ টাকা, ২০১৩ সালে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৮৬৬ টাকা, ২০১৪ সালে এক কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮০ টাকা, ২০১৫ সালে এক কোটি ৭৩ লাখ ছয় হাজার ৭১০ টাকা, ২০১৬ সালে এক কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৮৫০ টাকা, ২০১৭ সালে দুই কোটি ১০ লাখ ৩০ হাজার ৩৪৩ টাকা, ২০১৮ সালে এক কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৮৮১ টাকা এবং ২০১৯ সালে দুই কোটি আট লাখ ৯ হাজার ৯৫৫ টাকা হাসিল আদায় হয়।

/এফআর/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী