খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১৮:১৩আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:১৬

খুলনা বিভাগে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। খুলনা ও ঝিনাইদহে সাত জন করে, যশোরে তিন, মেহেরপুরে চার, নড়াইলে দুই এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৮৪ হাজার ৯৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন দুই হাজার ২৩ জন। সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় খুলনায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২১ হাজার ৮৮৪ জন। খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ হাজার ২০০ জন।

বাগেরহাটে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ জন। এতে শনাক্ত সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ২৯৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১ জন। মোট শনাক্ত পাঁচ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৮০৯ জন। যশোরে নতুন শনাক্ত ১৫৭ জন। মোট শনাক্ত ১৭ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ২৯১ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০৮ জন।

নড়াইলে নতুন শনাক্ত ১৬ জন। মোট শনাক্ত তিন হাজার ৭৯৬ জন। মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৬৯৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় ৮৩ জন শনাক্ত। মোট শনাক্ত দুই হাজার ৬৯১ জন। মারা গেছেন ৪৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৫৫০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৭৪২ জনের। মারা গেছেন ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ২০ জন।

কুষ্টিয়ায় নতুন শনাক্ত ২০২ জন। মোট শনাক্ত ১২ হাজার ৭৯৩ জন। মারা গেছেন ৪৪২ জন এবং সুস্থ হয়েছেন আট হাজার ৪৮৬ জন।

চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৪৯ জন। মোট শনাক্ত পাঁচ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ১৪৬ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৫ জন।

মেহেরপুরে নতুন শনাক্ত ৬১ জন। মোট শনাক্ত তিন হাজার ৩২৯ জন। মারা গেছেন ১০৯ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩০৯ জন।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের