শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ০০:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:৪৫

খুলনার পাইকগাছার মানিকতলা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মোক্তার গোলদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, অভিযোগ পেয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে শুক্রবার রাতে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে ওসিসিতে রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত মোক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি এজাজ শফী বলেন, ‘শুক্রবার বিকাল ৪টার দিকে শিশুটি মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে মোক্তার গোলদার চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাড়ি নিয়ে যায়। এরপর বাড়ির ছাদে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা বিষয়টি জেনে যায়। শুক্রবার সন্ধ্যায় মোক্তারকে গ্রেফতার করে থানায় আনে পুলিশ। একই সঙ্গে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের