বিধিনিষেধ না মেনে যাত্রী পরিবহন, মাইক্রোবাস বাজেয়াপ্ত

সাতক্ষীরা প্রতিনিধি 
২৫ জুলাই ২০২১, ১১:১৩আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:১৩

সাতক্ষীরায় কঠোর বিধিনিষেধ অমান্য করে ঢাকায় যাত্রী পরিবহনের অভিযোগে কালিগঞ্জে একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী চৌরাস্তা মোড় এলাকা থেকে মাইক্রোবাসটি আটকের পর সেটি বাজেয়াপ্ত করা হয়।

জানা যায়, শ্যামনগর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি টয়োটা হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৪৯৬) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মাইক্রোবাসটি তারালী চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছায়। এসময় সেখানে থাকা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রী বহনের বিষয়টি নিশ্চিত হন। বিধিনিষেধ অমান্য করে যাত্রী বহনের বিষয়টি দায়িত্বরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাইক্রোবাসটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সরকারি বিধিনিষেধ অমান্য করায় একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম