খুলনার চার হাসপাতালে ১৩ মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১০:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১০:৩৬

খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন করোনা পজিটিভ ও দুই জন উপসর্গের রোগী ছিলেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ৩৯ জন করোনা রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন, সুস্থ হয়েছেন একজন। মারা গেছেন একজন। 

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আট জন। ছাড়পত্র নিয়েছেন তিন জন। মারা গেছেন তিন জন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১২৪ জন করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আট জন। ছাড়পত্র নিয়েছেন সাত জন। মারা গেছেন পাঁচ রোগী। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ও দুই জন করোনা উপসর্গের রোগী।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত এখানে ৭৩ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি ১১ জন। সুস্থ হয়েছেন আট জন। মারা গেছেন দুই জন। 

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র জানান, সকাল ৮টা পর্যন্ত এখানে ৬৭ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। আর ছাড়পত্র নিয়েছেন আট জন। হাসপাতালে কেউ মারা যাননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক