যশোর জেনারেল হাসপাতালে আরও ৭ মৃত্যু

যশোর প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১২:৫৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৫৬

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে এক জন মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত ছয় জনের মধ্যে তিন জন পুরুষ ও তিন জন নারী। উপসর্গে মারা গেছেন এক জন নারী। তাদের বয়স ৩০ থেকে ৭০ বছরের মধ্যে।

যশোর জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ রেড জোনে ভর্তি রয়েছেন ৮৬ জন এবং ইয়েলো জোনে ৩২ জন।  

যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ও খুলনা মেডিক্যাল কলেজসহ চারটি স্থানে নমুনা পরীক্ষা করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
যশোরে সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি