১০ মিনিটে ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তি পর্যবেক্ষণে

খুলনা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ২২:৩২আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৩২

কুষ্টিয়ায় বাশারুজ্জামান নামের এক ব্যক্তি ১০ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাশারুজ্জামান (৩৮) খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা।

বর্তমানে তাকে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে টিকা নেওয়ার পর ৯ ঘণ্টা অতিবাহিত হলেও রাত পৌনে ১০টা পর্যন্ত তার শারীর কোনও সমস্যা দেখা দেয়নি।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘ওই ব্যক্তি প্রথমবার টিকা নিয়ে আবারও কেন্দ্রে আসেন। স্বাস্থ্যকর্মীরা তার টিকার কার্ডটি পরীক্ষা করে দ্বিতীয়বার টিকা দিয়ে দেন। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় কোনও ধরনের কমিটি গঠন করা হয়নি। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘বাশারুজ্জামান নিজেও বলেননি তিনি ১০ মিনিট আগেই টিকা নিয়েছেন। আর স্বাস্থ্যকর্মীরাও বিষয়টি পরীক্ষা করেননি। ফলে তিনি দুইবার টিকা পেয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী