কোয়ারেন্টিন ছাড়া ৩ ভারতফেরতকে রাখায় শেল্টার হোমে ভাঙচুর

যশোর প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২০:৩৯আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:৫৮

ঢাকা আহছানিয়া মিশনের যশোরের শেল্টার হোমে শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ভাঙচুর চালিয়েছে সেখানে থাকা মেয়েরা। মূলত বৃহস্পতিবার (২৯ জুলাই) ভারতফেরত তিন মেয়েকে কোয়ারেন্টিন ছাড়া সেখানে রাখায় এ ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা।

তাদের দাবি, কোয়ারেন্টিন ছাড়া তাদের সরাসরি শেল্টার হোমে নিয়ে আসায় তারা করোনা ঝুঁকিতে পড়বেন। শেল্টার হোমের ব্যবস্থাপক শাহনাজ পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ‘গত রাতে যে তিন মেয়েকে হোমে পাঠানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে আজ তাদের কোয়ারেন্টিনে রাখতে গাজীর দরগাহ মাদ্রাসায় পাঠানো হচ্ছে।’

আগে থেকে আহছানিয়া মিশনের শেল্টার হোমে থাকা মিম, প্রিয়া প্রমুখ অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে যে চারজনকে নতুন আনা হয়েছে; তাদের কোয়ারেন্টিনে রাখা হয়নি। আমরা দরিদ্র পরিবারের সন্তান, দেখার কেউই নেই। যদি হোমে করোনা ছড়িয়ে যায়, তবে আমাদের কী হবে? আমরা চিকিৎসা পাবো না। সে কারণে বলেছি, হয় তাদের সরিয়ে অন্য স্থানে নিয়ে যাক, অথবা আমাদের সরিয়ে নেওয়া হোক। বিক্ষুব্ধ মেয়েরা হোমের জানালা, খাট, আলনা ইত্যাদি ভাঙচুর করেছে।’

জানতে চাইলে শেল্টার হোমের ব্যবস্থাপক শাহনাজ পারভীন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পরে চার মেয়েকে শেল্টার হোমে দিয়ে যায় রাইটস যশোর নামের একটি সংস্থা। মেয়েদের ভারত থেকে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে একজন কোয়ারেন্টিন শেষ করা এবং অপর তিনজন গতকাল দেশে ফিরেছেন। বিষয়টি নিয়ে হোমে থাকা অন্য মেয়েদের মাঝে ভীতি ছড়ায়; এরপর তারা ওই তিনজনকে অন্যত্র পাঠাতে কিংবা তাদের অন্য স্থানে রাখার দাবি জানায়। একপর্যায়ে শুক্রবার দুপুরে হোমে ভাঙচুর চালায়।’

কোয়ারেন্টিন ছাড়া তাদের কেন হোমে রাখা হলো- জবাবে শাহনাজ পারভীন বলেন, ‘রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেছেন, তাদের নেগেটিভ রিপোর্ট আছে। তাছাড়া জেলা প্রশাসনের অনুমতিও রয়েছে।’

যোগাযোগ করা হলে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘চার মেয়ের মধ্যে একজন ইতোমধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করেছে। অন্যদের রিপোর্ট নেগেটিভ।’

কোয়ারেন্টিন ছাড়া তাদের শেল্টার হোমে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত থেকে ফেরতের পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা ব্যয়সাপেক্ষ বিষয়। তাছাড়া লকডাউন উঠে গেলে তাদের কী হবে, সেই চিন্তা থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেখানে রাখা হয়েছে।’

এ বিষয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ‘সেন্টারে যারা রয়েছেন, তারা সবাই তো ভিকটিম। যারা গতরাতে এসেছেন তারাও ভিকটিম। রাইটস যশোরের আবেদনের প্রেক্ষিতে আমরা সেখানে নতুন তিনজনকে আলাদা থাকার ব্যবস্থা করতে বলি। ঘটনা শুনে সেখানে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল যারা (ভারতফেরত) হোমে ছিলেন, তাদের মধ্যে তিনজনকে গাজীর দরগাহে আমাদের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের