কুষ্টিয়ার হাসপাতালে ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ২৩:১৩আপডেট : ৩১ জুলাই ২০২১, ২৩:১৩

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রায় দুই সপ্তাহ ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অনুদানে পাওয়া এসব হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট হাওয়ায় সেবা বঞ্চিত হচ্ছেন মানুষ। তবে ইতোমধ্যে এগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সরকারিভাবে ১৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। তবে হাসপাতালে রোগী বেশি হওয়ায় এই যন্ত্রের প্রয়োজন আরও বেড়ে যায়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ২০টি অনুদান হিসেবে দেয়। সবমিলিয়ে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা বেড়ে ৩৪টি হয়। এর মধ্যে ৩০টি রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছিল। বাকি চারটি স্থাপন করা হয়নি। এর মধ্যে ১১টি নষ্ট হয়ে যায়।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম বলেন, অনুদানে পাওয়া ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট হয়েছে। এগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী