মনোরোগ চিকিৎসকের আত্মহত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১০:৫৫আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১০:৫৫

যশোরে আব্দুস সালাম সেলিম (৫৫) নামে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বিমানঅফিস পাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ৯টার দিকে ডা. সেলিমের মরদেহ হাসপাতালে আনা হয়। 

ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় ডাক্তার সেলিম ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাস তিনেক ধরে ডা. সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি মনে করছেন। 

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বদলিজনিত কারণে ডাক্তার সেলিম খুব পেরেশানিতে ছিলেন। অন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। অনেকটা ভালো ছিলেন। গতকালও তিনি স্থানীয় একটি ক্লিনিকে বেশ কয়েকজন রোগী দেখেছেন বলে তার স্ত্রী আমাকে জানিয়েছেন।’ মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’   

ডা. আব্দুস সালাম সেলিম যশোর শহরতলীর নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম