ভারত ভ্রমণে শর্ত শিথিল

বেনাপোল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১৮:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮:৪১

ভারতফেরত যাত্রীদের ক্ষেত্রে দেওয়া শর্ত কিছুটা শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনার দুই ডোজ টিকা নেওয়া পাসপোর্টধারীদের দেশে ফেরার পর এখন থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এছাড়া ভারত ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগবে না। তবে উভয় দেশে যাতায়াতে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র লাগবে।
 
ভারতফেরত শফিকুল ইসলাম জানান, ভারতে যাওয়ার আগে তিনি করোনার দুই ডোজ টিকা নেন। এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরীবর্তে তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেয়েছেন। 

ভারতগামী তৌফিক আমিন জানান, ভারতে যাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র জোগাড় করতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এ নিয়ম উঠে যাওয়ায় এখন থেকে ঝামেলা ছাড়া যাতায়াত করতে পারবেন।

যশোরের শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে রবিবার (১৫ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। ভারত ভ্রমণের ক্ষেত্রে এখন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও অনুমতি লাগবে না। ভিসা আর আরটিপিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওযা যাবে। করোনা দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ফেরার আগে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনুমতি লাগবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রবিবার ভারত থেকে ফিরেছেন ৯০ যাত্রী। তাদের মধ্যে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনের অনুমতি দেওয়া হয়েছে ১১ জনকে। আর ৭৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারত যেতে কোনও যাত্রীর অনুমতি নিতে হবে না।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন