যশোরে যুবক হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ০৯:২২আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৯:২৭

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাতেম আলী (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) যশোর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন- শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫)। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান আক্কাস জানান, গত ১৩ আগস্ট জমিজমা নিয়ে বিরোধের জরে হাতেমকে মারধর করেন প্রতিবেশী বাবুল ও জাহাঙ্গীর। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট দুপুরে তিনি মারা যান। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার যশোর কোতয়ালী মডেল থানার বলরামপুর গ্রামের আজগর আলী সরদারের বাড়িতে অভিযান চালিয়ে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদারকে গ্রেফতার করা হয়। তারা মৃত মশিয়ার সরদারের ছেলে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম