জেলের জালে ধরা পড়লো ১০ মণের শাপলাপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ২১:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৪৪

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো ১০ মণ ওজনের বিশাল আকৃতির শাপলাপাতা মাছ। বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের জালে সোমবার সকালে মাছটি ধরা পড়ে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মাছটি বিক্রির জন্য বাগেরহাট কেবি ফিশারি ঘাটের মৎস্য আড়তে নেওয়া হয়। ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার। 

দুপুরে মাছটি বিক্রির জন্য আনা হয় খানজাহান আলী মাজার হাটে। খবর পেয়ে মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরে মাইকিং করে মাছটি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।  

মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার জানান, গত ৩০ বছরেও এত বড় শাপলাপাতা মাছ দেখেননি। তাই বাগেরহাট কেবি ফিশারি ঘাটের মৎস্য বাজারের আড়তদার অনুপ সাহার আড়ত থেকে মাছটি ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। ক্রেন দিয়ে ইঞ্জিনচালিত নছিমনে তুলে খানজাহান আলী মাজার হাটে আনা হয়। পরে মাছটি কেটে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

/এএম/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের