ভাত খেতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে গনি ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত ইয়ামিন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে। সে দর্শনার আনোয়ারপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাইসাইকেলযোগে ভাত খাওয়ার উদ্দেশে বাড়িতে যাওয়ার পথে হঠাৎপাড়া রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, ট্রেনে কেটে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এ ঘটনায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঊর্ধ্বমুখী রকেট মেইল ট্রেনটি দর্শনা হঠাৎপাড়া আনোয়ারপুর নামক স্থানে এলে এতে কাটা পড়ে ওই ছাত্র নিহত হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের