শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের আপিল নামঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার আসামিদের জামিন নামঞ্জুরের আদেশ বহাল রয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। 

এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট। এই সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ।

মামলার বিবরণে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা করেন আসামিপক্ষ। এর মধ্যে আসামি গোলাম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুস সামাদ, জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম মামলা করেন।

সেই সঙ্গে তারা দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ কারণে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন।

হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাদের করা ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুত শুনানি সম্পন্ন হয়। আজ অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলা ছাড়া বাকি তিনটি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। এছাড়া আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ায় যান। পরে বেলা ১২টার দিকে তিনি সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী