জাহাজে পানি ঢুকে ৫০ কোটি টাকার গাড়ির ক্ষতি!

খুলনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:১৪

মোংলা বন্দরে আসা মালয়েশিয়ান স্টার নামে একটি জাহাজের ভেতরে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানিকৃত ৮৭টি গাড়ি। এতে ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আমদানিকারকরা। 

সোমবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সাতটি গাড়ি জাহাজের ভেতরে ছিল। ৭৫০টি আমদানিকৃত গাড়ি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি।

গাড়ি আমদানিকারক খুলনা কার হান্টের স্বত্বাধিকারী আলমগীর কবির রুবেল বলেন, ‘জাহাজের মধ্যে আমার চারটি গাড়ি আছে। পানি ঢুকে ৮৭টি গাড়ির ক্ষতি হয়েছে। এতে ৫০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে আমাদের।’

৭৫০টি আমদানিকৃত গাড়ি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি

তিনি বলেন, ‘জাপানি এসব গাড়ি পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন বসে গেছে এবং গিয়ার বক্সে সমস্যার সৃষ্টি হয়েছে।’

তবে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান এনসিয়েন্ট স্টিভ শিপ কোংয়ের জেনারেল ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘৭৫০ নয়; জাহাজে ৬৩৯টি গাড়ি এসেছে। ডেক-১ এ ১৪৩টি গাড়ি ছিল। এর মধ্যে লিকেজ সমস্যার কারণে পানি উঠে ৫০টিতে হালকা পানি লাগে। ১৬টিতে একটু বেশি পানি লাগে। দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে সব গাড়ি নামানো হয়ে গেছে। লিকেজ ঠিক করে ৯ সেপ্টেম্বর জাহাজটি বন্দর থেকে চলে যাবে।’

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের