বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সাবেক ক্রিকেটার নিহত

বাগেরহাট প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪

বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিদু। পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে ক্রিকেট খেলেছেন। কয়েক বছর আগে নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছেই দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনার দায়িত্ব নেন তিনি। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মোটরসাইকেলে কলা কিনতে যাচ্ছিলেন রিদু। কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গমবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তায় পড়ে যান রিদু। আর  ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। পরে ট্রাকচালক অন্যদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রিদুকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

রিদুর মৃত্যুর খবর পেয়ে সতীর্থরা হাসপাতাল মর্গে ছুটে যান। তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ সবাই শোক জানিয়েছেন।

বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, বাগেরহাট ক্রিকেটার্স ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি পান রিদু। পরে উন্মোচন ক্লাব এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলোয়াড় ছিলেন।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড় ছিলেন। প্রতি বছর জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম