বিজিবির কড়া প্রতিক্রিয়ায় স্থাপনা সরিয়ে নিলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখা থেকে মাত্র ২৫ গজ দূরে চৌকি সদৃশ স্থাপনা নির্মাণ করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রতিবাদের পরও নির্মাণকাজ বন্ধ না করায় বিজিবির কড়া প্রতিক্রিয়ায় সমস্ত মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় তারা।

সাতক্ষীরার ভোমরা বিজিবির বিওপি কমান্ডার সুবেদার হারুণ-অর-রশিদ জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শূন্যরেখার কাছেই নির্মাণ করা হচ্ছিল একটি স্থাপনা। স্থাপনাটি বিএসএফের প্রহরা চৌকি টাইপের হবে। যদিও বৈঠকে তারা জানিয়েছে, স্থানীয়রা ফুটবল খেলার মাঠের পাশে গাড়ি পার্কিংয়ের স্থাপনা নির্মাণ করছিল।

তিনি আরও বলেন, ‘ঘোজাডাঙ্গা বিএসএফের এসি শহিদুল হকের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সকাল ১১টার বৈঠকে এসি শহিদুল তাকে আশ্বস্ত করেছিলেন, দ্রুতই তারা স্থাপনা সরিয়ে নেবেন। তবে তা না নেওয়ায় আমরা অস্ত্র তাক করে পজিশনে চলে যাই। পরবর্তী সময়ে দুপুর ১টার দিকে তারা স্থাপনা ভেঙে সব মালামাল সরিয়ে নেয়।’

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, ‘সকাল ৯টার দিকে তারা নির্মাণ কাজ শুরু করে। জানতে পেরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করলে বিজিবিকে জানানো হয়, খেলার মাঠে পার্কিং স্থাপনা নির্মাণ করছে স্থানীয়রা। তবে ১১টার মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বললেও তারা কথা রাখেনি। পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থাপনার সমগ্র মালামাল সরিয়ে ফেলতে বাধ্য হয় তারা।’

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী