প্রাইভেট কার খালে পড়ে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

খুলনা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮

নড়াইলের কালিয়া উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বড়দিয়া-নড়াগাতি সড়কের সীবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) ও তার সহযোগী শওকত সরদার (৫৭)। শওকত বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নিরাপত্তা প্রহরী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিক নিজ প্রাইভেট কারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান রাসেল সুইট। পথিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে ডুবে সুইট ও শওকতের মৃত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, নিহত চেয়ারম্যানের ভাই কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম