বিয়ে বার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি উপহার, দাবি স্বামীর

খুলনা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪

বিয়ে বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্ত্রীকে চাঁদের জমি উপহার দিয়েছেন স্বামী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) খুলনার ওই দম্পতির ষষ্ঠ বিবাহ বার্ষিকী। এ উপলক্ষে স্ত্রী ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির দলিল তুলে দেন এম ডি অসীম।

তারা মহানগরীর মডার্ন মোড় এলাকার বসবাস করছেন। গোপালগঞ্জ জেলার অসীম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খুলনা প্রতিনিধি। স্ত্রী টুম্পা একজন চিকিৎসক ও তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

অসীম বলেন, ‘‘স্বপ্ন ছিল বিয়ে বার্ষিকীতে স্ত্রীকে স্পেশাল কিছু উপহার দেওয়ার। গত বছর ভারতের এক ব্যক্তি বিয়ে বার্ষিকীতে তার স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছিলেন। এ ঘটনার পরই আমাদের বিয়ে বার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি কিনি। জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, জমির একটি স্যাটেলাইট ছবি এবং অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি।’’

স্ত্রী ইসরাত টুম্পা বলেন, ‘চাঁদের দেশে এক টুকরো জমি উপহার পেয়ে দারুণ খুশি। বিয়ে বার্ষিকীতে সত্যি সারপ্রাইজ (অবাক) দিয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি