কোটি টাকা আত্মসাৎ

হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, ঠিকাদার ও এক সহকারী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এক কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় ঢাকার উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এই মামলা করেন। কুষ্টিয়া জেলা দায়রা জজ বিশেষ আদালতের বিচারক দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমানের দেওয়া এজাহারটি আমলে নিয়ে আগামী সপ্তাহে শুনানিসহ আদেশের দিন ধার্য করেছেন।

আসামিরা হলেন—কুষ্টিয়া জেনারেল হাসপাতালের (অবসরপ্রাপ্ত) সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান (৬১), ঢাকার মহাখালীর স্বাস্থ্য দফতরের সাবেক সহকারী ইঞ্জিনিয়ার (অবসরপ্রাপ্ত) এ এইচ এম আব্দুল কুদ্দুস (৬১) এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজের মালিক মো. জাহেদুল ইসলাম (৩২)।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের জন্য বিজ্ঞাপ্তি দেওয়া হয়। অভিযুক্তরা সরকারি ক্রয়নীতি লংঘন ও পারস্পরিক যোগসাজশে নয়টি খাতের অনুকূলে বাজারমূল্যের কয়েকগুণ বেশি মূল্য ধার্য করেন। সরকারের অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়।

দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু জানান, দুদকের সব মামলা চূড়ান্তভাবে আদালতে দাখিলের আগে খুব বিচক্ষণতার সঙ্গে তদন্ত কর্মকর্তারা তদন্ত করেন। শুধু যেসব ক্ষেত্রে সত্যতা আছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, সেগুলো মামলা হিসেবে রুজু করা হয়। এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে। আদালত আগামী সপ্তাহে যে আদেশ দেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট দুদক কর্মকতারা।

/এসএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী