৬ মাসের ব্যবধানে ভুয়া চিকিৎসকের দ্বিতীয়বার কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৪

খুলনার ডুমুরিয়া উপজেলা সদর থেকে তন্ময় অধিকারী (২৭) নামে ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছয় আগেও তাকে একই অপরাধে দণ্ড দেওয়া হয়েছিল।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, র‌্যাব-৬-এর সদস্যরা সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদর বাজারের রাজ মেডিক্যাল ফার্মেসির সামনের চেম্বারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। র‌্যাব সদস্যরা দেখতে পান, কথিত চিকিৎসক তন্ময় অধিকারী জেনারেল মেডিসন, মা ও শিশু রোগে অভিজ্ঞ, ডিএমএফ, ঢাকা, বিএম অ্যান্ড ডিসি, রেজি. নং- ডি-১১৬৪২, এফপি ২৫০ শয্যা হাসপাতাল খুলনা এই ভুয়া পরিচয় সাইনবোর্ড এবং ভিজিটিং কার্ডে ব্যবহার করেন। সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০-এর ২৯ (১১) ধারা মোতাবেক শুনানি করেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে অভিযুক্তকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে খুলনা কারাগারে পাঠান।

উল্লেখ্য, চিকিৎসক পরিচয় দানকারী তন্ময় অধিকারী ডুমুরিয়ার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক পরিচয়ে পরিচিতি লাভ করেন। পরে তিনি নিজেই সেখান থেকে বেরিয়ে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন। এ ঘটনায় প্রায় ছয় মাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। আদালতের মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় পুনরায় রাজ মেডিক্যাল ফার্মেসির সামনে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম