৭৫ স্বামীহারা নারীকে যশোর জেলা যুবলীগের শাড়ি উপহার

যশোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরে ৭৫ জন স্বামীহারা নারীকে জেলা যুবলীগের পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) যশোর সদরের তীরেরহাট শহীদ ইদ্রিস আলী মেমোরিয়াল একাডেমি মাঠে জেলা যুবলীগের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে, বৃদ্ধাশ্রমে থাকা নারীদের নতুন শাড়ি উপহার দেয়া হয়। যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। যার অংশ হিসেবে আজ শেষ দিনে নারীদের শাড়ি দেওয়া হয়।

 

জেলা যুবলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, শেখ সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, সাহিদুর রহমান শহিদ, সেলিম রেজা পান্নু, আবু সিদ্দিক, জাফর ইকবাল প্রমুখ।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ৭৫ পাউন্ড কেক কাটে যশোর জেলা যুবলীগ। ওই অনুষ্ঠানে ৭৫ জন মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়। এর আগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ৭৫ ব্যাগ রক্ত দান, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ১৫ ইউনিয়নে দেড় হাজার গাছের চারা বিতরণ ও হাশিমপুরে ৭৫ প্রতিবন্ধীকে নতুন কাপড় উপহার দেয় যুবলীগ।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম