অবশেষে মোংলা বন্দরে ভিড়লো ২ বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি 
০৫ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:২৯

অবশেষে মোংলা বন্দরে ভিড়েছে আউটার বারে আটকে পড়া দুই বিদেশি জাহাজ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পানামা পতাকাবাহী ‘এমভি সি এস ফিউচার’ হারবাড়িয়া-৮ এবং টুভালু পতাকাবাহী ‘এমভি পাইনিয়র’ বন্দরের হারবাড়িয়া-১১ নম্বর বয়ায় নোঙর করে। 

গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে নয় দশমিক তিন মিটারের পানামা পতাকাবাহী এমভি সি এস ফিউচার জাহাজ হিরণ পয়েন্টের পাইলট স্টেশনে নোঙর করে। এরপর ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে আসে নয় দশমিক ২৫ মিটার গভীরতার টুভালু পতাকাবাহী আরেক বিদেশি জাহাজ এমভি পাইনিয়র ড্রিম। 

নাব্যতা সংকটের কারণে বন্দর চ্যানেলের বাইরে আউটার বারে (বহির্নোঙ্গর) জাহাজ দুটি আটকে পড়ে। এরপর গত ৩ অক্টোবর একটি হোপার ড্রেজার পাঠানো হয়। সেখানে ড্রেজিং করে বন্দর চ্যানেলে পণ্যবাহী জাহাজ দুটি নিয়ে আসা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, আউটারবারে ড্রেজিং করার পর ওই জায়গায় আবার পলি পড়ে ভরাট হয়। এরপর বর্ষা মৌসুমে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। আউটার বারে ড্রেজিং করতে হোপার ড্রেজার পাঠানো হয়।

মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও আউটার বার ড্রেজিংয়ের পিডি (প্রকল্প পরিচালক) মো. শওকত আলী লেন, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ডিসেম্বরে মোংলা বন্দরের আউটার বারে ড্রেজিং শেষ হয়। এখন সেখানে কিছুটা পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী