প্রতারণা করে পালিয়েছিলেন ভারত, দেশে ফিরেই গ্রেফতার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ০৯:১২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:০৩

ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা আমিনুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা রয়েছে।

গ্রেফতার আমিনুল ইসলাম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করে ভারতে পালিয়ে যায় আমিনুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। সে মামলার ওয়ারেন্টও জারি হয়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর প্রতারণা মামলার একমাত্র আসামি আমিনুল দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে মামলার তথ্য পায়। পরে তাকে সেখানেই গ্রেফতার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আব্দুল আলীম বলেন, পাসপোর্টধারী ওই যাত্রী দেশে প্রবেশ করে। এরপর তার পাসপোর্ট বই (বিএক্স-০২৪৩৯৫৪) যাচাই করতে গিয়ে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান