‘ক্ষুধার জ্বালায় নয়, পুত্রবধূর সঙ্গে অভিমানে বৃদ্ধের আত্মহত্যা’

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৬:৩৬আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:৩৮

কুষ্টিয়ার দৌলতপুরে ইদ্রিস আলী (৬৯) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেল, ‘নাতনিকে পেটানো নিয়ে পুত্রবধূর সঙ্গে ইদ্রিস আলীর মনোমালিন্য হয়। এরপর তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। ইদ্রিস আলী পাইলস রোগে আক্রান্ত ছিলেন।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘স্থানীয় এক চৌকিদার থেকে সংবাদ পেয়ে ইদ্রিস আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষুধার জ্বালায় তিনি আত্মহত্যা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। আসলে এটি সত্য নয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ইদ্রিস আলীর বয়স ভোটার আইডিতে ৬৯ বছরের একটু বেশি। নিয়ম অনুযায়ী বয়স না হাওয়ার কারণে তার ভাতার কার্ড হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের