কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে পরোয়ানা

খুলনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৮

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এসএম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার আইনজীবী খন্দকার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে এসএম গোলাম সরকারি অর্থ আত্মসাৎ করেন। দুদক তার বিরুদ্ধে এক কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি