ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর দেশে ফিরলো মেয়েটি

বেনাপোল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ২১:৪০আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:৫৩

বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া রুপা আক্তারকে (২৭) আড়াই বছর পর বেনাপোল দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ট্রাভেল পারমিটের মাধ্যমে ঢুকেছেন। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, রুপা ঢাকার ধামরাই এলাকার মঙ্গল ব্যাপারীর মেয়ে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্তের অবৈধ পথে তাকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারীরা মেয়েটিকে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। সেখানকার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে উদ্ধার করে আদালতে পাঠায়।

জানা গেছে, ভারতের উড়িষ্যার শান্তি সদন নামে একটি সরকারি এনজিও সংস্থা রুপাকে আদালত থেকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হলো।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে রুপাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে নিয়ে যাবে বলে জানা গেছে।

/জেএইচ/
সম্পর্কিত
পাচার থেকে ফেরত আসা নারীদের উদ্যোক্তা করার উদ্যোগ এসএমই ফাউন্ডেশনের
নারী পাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
রোহিঙ্গা পাচারে সহায়তা করেছিলেন বিগত সরকারের কিছু কর্মকর্তা: টিআইপি রিপোর্ট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী