ভারতে অনুপ্রবেশকালে দুই কিশোরীসহ ৩ বাংলাদেশি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৪:০১আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:০১

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই কিশোরীসহ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রুদ্রপুর ক্যাম্পের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় কোনও পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি। আটকরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।

রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান বলেন, ‘আজ (বুধবার) ভোরে কয়েকজন অবৈধভাবে ভারতে যাবে, এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস-এর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ৩ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।’

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
বিজিবি’র অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ
সর্বশেষ খবর
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার