ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৫:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫:২০

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩০ অক্টোবর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তাদেরকে আদালতে হাজির করে সবাইকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক গোপাল চন্দ্র দাস। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, জেলা আইনজীবী সমিতির এক সদস্য মারা যাওয়ায় আজ আদালত বন্ধ। এ কারণে সোমবার (১ নভেম্বর) তাদেরকে আদালতে তোলা হতে পারে।

উল্লেখ্য, আদিয়ান মার্টের প্রতারণার শিকার হয়ে আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। এর পর শুক্রবার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি