বঙ্গবন্ধুর চাওয়া ছিল সমবায়ের মাধ্যমে সবার উন্নতি: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:৪২

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও কোনও একক ব্যক্তিকে প্রাধান্য দিতেন না। তিনি চাইতেন, ছোট-বড় সবাই একসঙ্গে এগিয়ে যাক। তার চাওয়া ছিল, সমবায়ের মাধ্যমে সবার উন্নতি। আর সেই দৃষ্টিকোণ থেকেই তিনি সমবায়কে প্রাধান্য দিতেন।’

শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’—এই প্রতিপাদ্যে যশোরে দিনটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল বলেন, ‘সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টা সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।’

জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক। আলোচনা করেন, যশোর সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি আহাদুল ইসলাম, আরবান আর্টিজান্স সমবায় সমিতির সদস্য এবং জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মুন্সী মহিউদ্দিন, লুৎফর কবীর বিজু প্রমুখ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী