মোংলা থেকে রূপপুর-রামপালে পৌঁছালো বিদ্যুৎকেন্দ্রের মালামাল 

মোংলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ০৯:০২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৯:০২

পরিবহন ধর্মঘটের মধ্যেও মোংলা বন্দরে পণ্য খালাস এবং সড়ক পথে বিভিন্ন গন্তব্যে পণ্য পৌঁছানোর কাজ চলছে। শনিবার (৬ নভেম্বর) বিকাল থেকে বন্দর জেটিতে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সরকারের বিভিন্ন  মেগা প্রকল্পের মালামাল খালাস হয়। পরে সড়ক পথে এসব মালামাল রূপপুর পারমাণবিক ও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হয়। 

মোংলা বন্দরে আমদানি হওয়া এসব মেশিনারিজ পণ্য বিদেশি জাহাজ থেকে শুক্রবার খালাস শুরু হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবহন ধর্মঘটের মধ্যেও জেটি থেকে আটটি ট্রেলারে করে ৩১ মেট্রিক টন মেশিনারি মালামাল ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে। 

আর ৪২টি ট্রেলারে করে ২৫০ মেট্রিক টন যন্ত্রাংশ ও মালামাল নেওয়া হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে। 

/টিটি/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের