জাহাজের ধাক্কায় ৬০০ টন কয়লা নিয়ে ডুবে গেছে বাল্কহেড, নিখোঁজ ৩

মোংলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ০১:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৩:৫৫

মোংলা বন্দরে পশুর নদীতে বিদেশি জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামে একটি বাল্কহেড ৬০০ টন কয়লা নিয়ে ডুবে গেছে। এ সময় বাল্কহেডের তিন নাবিক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বন্দরের হারবারিয়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপারভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পণ্য খালাস শেষে পানামার পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ বন্দর ত্যাগের সময় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে কয়লাবাহী বাল্কহেড তিন নাবিকসহ ডুবে যায়। হ্যান্ডিপার্ক জাহাজটি ১০ নভেম্বর টিএসপি সার নিয়ে মোংলা বন্দরে এসেছিল। মোংলা বন্দরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী ‘এলিনা বি’ থেকে কয়লাবোঝাই করেছিল ফারদিন-১ বাল্কহেডটি।

বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, সুপারভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার বর্ণনা শুনেছি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

লোকমান হোসেন বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল বাল্কহেড ফারদিন-১। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগের সময় হ্যান্ডিপার্ক জাহাজটি ফারদিন-১ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে।

এরপর ধীরে ধীরে পানি ঢুকে বাল্কহেডটির পেছনের অংশ ডুবে যায়। তিন নাবিক নদীতে পড়ে যায়। বাল্কহেডটিতে একজন নিরাপত্তাকর্মীসহ ছয় জন নাবিক ছিলেন বলেও জানান লোকমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, একটি বাল্কহেড ডুবে গেছে। তবে বন্দর চ্যানেলের কার্যক্রম সচল আছে। জাহাজ চলাচলে কোনও অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। তবে দুর্ঘটনায় তিন জন নাবিক নিখোঁজের বিষয়টি আমার জানা নেই।

/এএম/এমএস/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে